× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তির ছোঁয়ায় স্মার্ট প্রজন্ম গড়তে নতুন উদ্যোগ : সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২১:২৯ পিএম

প্রযুক্তির ছোঁয়ায় স্মার্ট প্রজন্ম গড়তে নতুন উদ্যোগ : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে স্মার্ট প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৩ আগস্ট) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ফটক উদ্বোধন শেষে তিনি জানান, স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে স্কুলগুলোকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গণিত, ইংরেজি ও বিজ্ঞানে দক্ষ করে তুলতে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আধুনিক টেকনোলজির ব্যবহার শিখে শিক্ষার্থীরা স্মার্ট হয়ে দেশের মূল স্রোতে সম্পৃক্ত হতে পারবে।’

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা