× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেট থাকার পরেও নাসিক মশক নিধন করছে না: এ টি এম কামাল

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:৩২ পিএম

বাজেট থাকার পরেও নাসিক মশক নিধন করছে না: এ টি এম কামাল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজার এলাকায় অসংখ্য রোগী চিকনগুনিয়া, ডেঙ্গু বা ভাইরাস জ্বরে আক্রান্ত। এর মাঝে অনেক প্রাণ এই জ্বরে ঝরে গেছে। কিন্তু দুঃখের বিষয় এই জ্বরের মহামারির বিষয়ে যেটি দায়ী সেটি হল মশা। মশার মাধ্যমে এগুলো প্রতিটি ঘরে ঘরে বিস্তার করছে। দীর্ঘদিন এ শহরে মশক নিধন কর্মসূচি আমাদের চোখে পড়েনি।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় ডেঙ্গু, চিকনগুনিয়া ও ভাইরাস জ্বর প্রতিরোধ নিয়ে পরিবেশবাসী মানবিক সংগঠন নির্ভিকের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

এ টি এম কামাল বলেন, আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে মশক নিধনের কোন বাজেট নেই। এটি অত্যন্ত দুঃখজনক। সিটি করপোরেশনের বাজেট থাকার পরেও তারা মশক নিধন করছে না। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা আবেদন জানাবো সিটি করপোরেশন যেন মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালায়। এগুলো মশার উপদ্রব বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি আরও বলেন, আমাদের ড্রেনগুলো সচল না। নারায়ণগঞ্জের বদ্ধ ড্রেন এবং ড্রেন সংস্কারের কাজ যেভাবে দীর্ঘায়িত করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমি অনুরোধ করবো ড্রেনগুলো পরিচ্ছন্ন করুন ও মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী ও মোঃ তৌহিদ পারভেজ সাগর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা