× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে পাচারকালে ইলিশসহ চোরাকারবারী আটক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৬:৩৭ পিএম

ভারতে পাচারকালে ইলিশসহ চোরাকারবারী আটক

ভারতে পাচারকালে ফেনী সীমান্তে ইলিশ মাছসহ মো. হৃদয় (১৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বলিপাড়া গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিল তারা। এসময় ভারতে পাচারকালীন ইলিশ মাছসহ মো. হৃদয় কে আটক করা হয়। মাছগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ হাজার ৫শ টাকা। জব্দকৃত ইলিশ মাছসহ আটককৃতকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হবে। 

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা