গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২২:৪৩ পিএম
আব্দুল ওহাব আলী। প্রবা ফটো।
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল ওহাব পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত আবসার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে আবদুল ওহাব তার মোটরসাইকেলে করে গুরুদাসপুর থেকে নিজ বাড়ি চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসঙ্গে ধাক্কা দেওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।