× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:১১ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রী রিনা বেগম (২৮) গুরুতর আহত হন। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামে এই ঘটনাটি ঘটেছ। জুয়েল মিয়া আতুশাল গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গাছের চারা কাটা নিয়ে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তারা মিয়া ও চাচাতো ভাইদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে জুয়েল ও তার স্ত্রী রিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই জুয়েল মিয়ার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা