নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৩:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র ১ হাজার টাকার আতরে ভাগ্যের চাকা ঘুরলো যুবক নাঈম ইসলামের। লটারিতে তিনি জিতে নিলেন প্রায় ৪ লাখ টাকা দামের রয়েল ইনফিনিটি মোটরসাইকেল।
জানা গেছে, নাঈম ইসলাম সম্প্রতি ঢাকার HAYAWEAR শোরুম থেকে ১হাজার টাকা দামের একটি আতর কিনেন এবং সঙ্গে লটারির কুপন পান। পরে ড্র অনুষ্ঠিত হলে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পান সর্বাধুনিক মডেলের রয়েল ইনফিনিটি মোটরসাইকেলটি।
এই উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে HAYAWEAR-এর সদস্যরা উপজেলার জিনোদপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া জান্নাতুন নাঈম ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় এসে নাঈমের পিতার হাতে মোটরসাইকেলের কাগজপত্র সহ চাবি তুলে দেন।
হঠাৎ পাওয়া এ পুরস্কারে উচ্ছ্বাসিত হয়ে পড়েন নাঈম ইসলাম ও তার পরিবার। নাঈম বলেন, আমি শুধু আতর কিনেছিলাম, কিন্তু এমন পুরস্কার পাবো কখনও কল্পনা করিনি। এটা আমার জীবনের বড় প্রাপ্তি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া জান্নাতুন নাঈম ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওয়াদুদ হোসেন, HAYAWEAR-এর সিইও মোঃ সাইফ উদ্দিন, হাফেজ মাওলানা মুকবুল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।