× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১০:৩৪ এএম

নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতিদ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা অপর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে (মো. আব্দুল আউয়াল মিন্টু) অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃংখলা পরিপন্থী অভিযোগ গিয়েছে। সেই কারণে হয়তো কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ বিষয়ে চিঠি পেয়েছি। তবে কি কারণে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমার জানা নেই। 

উল্লেখ্য, গত ২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা