× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ মুজিব ও হাসিনার বই পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২৩:৪৮ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মুল ফটকের সামনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে শত শত বই পুড়ে ছাই হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনাসহ স্বৈরাচারের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষকরা আমাদের বলেছিল, তারা লাইব্রেরি থেকে তাদের সকল বই ফেলে দিয়েছে। কিন্তু আজ আমরা দেখলাম, সেই বইগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বইগুলো এনে পুড়িয়ে ফেলেছে।
তারা আরো বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিব বলেন, বাংলার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং প্রাচীন। এই অঞ্চলের সংস্কৃতি, সাহিত্য, এবং স্থাপত্যশৈলীও বেশ বৈচিত্র্যপূর্ণ। আর কোনো বই নেই, শুধু ৭ মার্চ আর শেখ মুজিবের জীবন কাহিনী নিয়ে বই। বস্তাপঁচা বই আর পড়তে চাই না, আমরা শুধু মাত্র জায়গা খালি করেছি।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, আমি স্টেশনে নাই। তবে শুনতে পেয়েছি, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট কিছু বই পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময় সকল বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। লাইব্রেরিয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লাইব্রেরিতে কোনো বই ছিলো কী না সেটা আমার জানা ছিল না।’
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা