× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবির অধ্যাপক রুবেলের বিরুদ্ধে ফের যৌন নিপীড়নের অভিযোগ

খুলনা অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২৩:৪০ পিএম

অধ্যাপক ড. মো. রুবেল আনছার। প্রবা ফটো।

অধ্যাপক ড. মো. রুবেল আনছার। প্রবা ফটো।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রুবেল আনছারের বিরুদ্ধে আরেক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। অভিযোগটি রবিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে জমা দেওয়া হয়।

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন জানিয়েছেন, নতুন অভিযোগটি আমরা পেয়েছি। এর আগে একই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, তার তদন্ত এখনও চলছে। নতুন অভিযোগও নিয়ম অনুযায়ী তদন্ত করা হবে।

এর আগে, ৭ আগস্ট অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে একজন ছাত্রী অশালীন আচরণ, যৌন হয়রানি এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন এবং অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেয়। সেই সময় শিক্ষার্থীরা অধ্যাপকের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তদন্ত প্রক্রিয়া এখনও চলমান থাকাকালীন নতুন অভিযোগটি সামনে আসে।

নতুন অভিযোগে শিক্ষার্থী উল্লেখ করেছেন, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রুবেল আনছারের বিরুদ্ধে একজন আপুর যৌন হয়রানির অভিযোগ জানতে পারি। নিউজগুলো দেখার পর থেকেই স্যারের আমার সঙ্গে ও আমার ব্যাচমেটদের সঙ্গে যে আচরণগুলো করেছেন, তা চোখে ভাসতে থাকে এবং আমাকে এখন কথা বলার জন্য উদ্বুদ্ধ করে। স্যারের পাঠানো মেসেজের ধরন এবং আপুর অভিযোগের ধরন অনেক ক্ষেত্রে একরকম।

শিক্ষার্থী দুই পাতার অভিযোগপত্রে কয়েকটি ঘটনার বিবরণ দিয়েছেন, যার মধ্যে রয়েছে, গভীর রাতে ছবি বা মেসেজে লাভ রিয়েক্ট পাঠানো, একা দেখা করার জন্য চাপ দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জোর করা, শাড়ি পড়ে আসলে ফুলমার্কসহ বিভিন্ন অশ্লীল বার্তা পাঠানো এবং বাংলা বিভাগের শিক্ষার্থীর মতো ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠানো।

ওই শিক্ষার্থী অভিযোগের সঙ্গে বেশ কিছু স্ক্রিনশটও জমা দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অধ্যাপক রুবেল আনছার জানান, ‘আমি এই ছাত্রীকে চিনি না। তার সঙ্গে কী ধরনের কথা হয়েছে বা আদৌ হয়েছে কিনা আমার মনে নেই। অভিযোগটি তদন্ত হোক। তখন সত্য-মিথ্যা জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা