× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহানগর এক্সপ্রেসের বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২০:৩৭ পিএম

মহানগর এক্সপ্রেসের বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে, এজন্য এ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ছাড়ার পর ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এ ঘটনায় সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওযে স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ‘ট’ ও ‘ঠ’ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেন থেকে ৬টি বগি আলাদা হয়ে যায়। পরে বগি ৬টি ফেলে বাকি ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। 

পরে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা