× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ব্যাংক লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৮:০৮ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৮:১৪ পিএম

খুলনায় ব্যাংক লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা লুটের ঘটনায় অবশেষে মূলহোতা ইউনূস শেখ ধরা পড়েছে পুলিশের জালে। গত রবিবার ভোর রাতে ঘটনাস্থল কৃষি ব্যাংক ভবন থেকেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

আটক ইউনূস শেখ নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। পেশায় তিনি একজন লেদ মিস্ত্রি, ট্রাকের যন্ত্রাংশ নিয়ে কাজ করতেন। তার একটি ওয়ার্কশপও ছিল কৃষি ব্যাংক ভবনের নিচতলায়। আশ্চর্যের বিষয়—যে ভবনের ভল্ট ভেঙে টাকা চুরি হয়েছে, সেই ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবেও থাকতেন ইউনূস।

পুলিশ বলছে, লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ভল্টের ৬টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। ভোর রাতে ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় সুযোগটি কাজে লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।

গ্রেপ্তারকৃত ইউনূস জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, প্রচুর ঋণের চাপে ছিলেন তিনি। চুরি করা টাকা থেকে কিছু অংশ দিয়ে ইতোমধ্যে ঋণ শোধ করেছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের একটি দল কিছু টাকা উদ্ধার করলেও পুরো টাকা এখনও ফেরত পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টাকা চুরির কথা স্বীকার করেছেন। সোমবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।

এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় শিগগিরই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ইউনূসকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য মিলেছে। টাকা উদ্ধারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা