× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৫:০৯ পিএম

কিশোরগঞ্জে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

বিভিন্ন দাবিতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও কর্মবিরতি ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিক্ষকপল্লী এলাকার অ্যাগ্রিকালচারাল সাপ্লাই কর্পোরেশন অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। 

শ্রমিকেরা জানান, চলতি বছরের ১৫ এপ্রিল গৃহীত ‘দত্তনগর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।

এসময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা