× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরের ১১৭১ প্রতিবন্ধী ও বিধবা নারীকে জীবন মানোন্নয়নে অনুদান বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৪:৫২ পিএম

হাওরের ১১৭১ প্রতিবন্ধী ও বিধবা নারীকে জীবন মানোন্নয়নে অনুদান বিতরণ

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবন মানোন্নয়নে এককালীন অনুদান দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ও বেসরকারি এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে অবহিতকরণ সভা ও পিইআই এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আয়েশা আক্তার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার,  মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন।

সভা শেষে হাওরাঞ্চলে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের জন্য ৩৫৯ জন প্রতিবন্ধী ও ৮১২ বিধবা নারীসহ মোট ১১৭১ জনকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় তাদের জনপ্রতি ৪৫ হাজার টাকা দেওয়া হয়।

এর আগে মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে এসব মানুষকে নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে হাওরে ৫ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা