× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৯:৫৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবছার কক্সবাজারের উখিয়া উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি ড্রাগন বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। রাতে ফোনে যোগাযোগে ব্যর্থ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রবিবার সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে নুরুল আবছারের ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, ছিনতাইকারীদের কবলেই এ হত্যাকাণ্ড ঘটেছে। 

ওসি বলেন,  কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা