× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৫ ২০:০১ পিএম

মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম।

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনিরুল বগুড়ার দুপচাচিয়া উপজেলার বাসিন্দা। কিন্তু ছোটবেলা থেকে সে তার নানার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার রামপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষূদর্শী সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং রয়েছে।

ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মনিরুলও ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রেনের নিচে চলে যায় এবং পা কাটা পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমান বলেন, বিষয়টি জানার পরে সান্তাহার জিআরপি থানাকে অবহিত করা হয়েছে। 

নিহতের নানা আনসার আলী বলেন, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরে খবর পাই সে ট্রেনে কাটা পড়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ঘটনা জানার পরেই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা