× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়ি

নির্মাণের ৪ মাসেই সড়কে ধস

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৩:৫৬ পিএম

খাগড়াছড়ির তেনাং তৈ কালাই ঝরনার রাস্তার একাধিক অংশের সুরক্ষা দেয়াল ভেঙে গেছে। প্রবা ফটো

খাগড়াছড়ির তেনাং তৈ কালাই ঝরনার রাস্তার একাধিক অংশের সুরক্ষা দেয়াল ভেঙে গেছে। প্রবা ফটো

প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য আবাস খাগড়াছড়ির তেনাং তৈ কালাই ঝরনাÑ যা রিছাং ঝরনা নামে পরিচিত। প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী ছুটে আসেন এই পাহাড়ি ঝরনার টানে। তবে সম্প্রতি সেই পথ হয়ে উঠেছে মৃত্যুঝুঁকিপূর্ণ। মাত্র চার মাস আগে নতুনভাবে নির্মিত রিছাং ঝরনার রাস্তার একাধিক অংশ ধসে পড়েছে। ভেঙে গেছে সুরক্ষা দেয়াল, দেবে গেছে বিভিন্ন জায়গা, কোথাও তৈরি হয়েছে ফাটল ও গর্ত। ফলে গেট পর্যন্ত গাড়ি চলাচলও এখন কার্যত অসম্ভব। পর্যটকদের অনেককে নামতে হচ্ছে রাস্তায়, কেউ সিএনজি কিংবা বাইকে চড়ে এগোচ্ছে, কেউবা হাঁটছে পাহাড়ি রাস্তা ধরে। এলাকায় বসবাসকারী প্রায় ৫০টি পরিবারও রয়েছে উদ্বেগে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

পর্যটক মাহিয়া আক্তার বলেন, এত দূর থেকে এসে এই রাস্তাটা দেখে খুব খারাপ লাগল। ভয় করে হাঁটতেও।

স্থানীয় সিএনজিচালক মিজানুর রহমান জানান, আগে প্রতিদিন অনেক পর্যটক আসত। এখন রাস্তাটা দেখে অনেকেই আর আসতে চায় না। ব্যবসা বন্ধ হওয়ার পথে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, পাহাড়ি এলাকার নরম মাটি এবং বর্ষার পাহাড়ি ঢলের কারণে রাস্তার একাধিক স্থানে ধস নেমেছে। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর মো. ফোরকান হাওলাদার বলেন, ১ কোটি ৩ লাখ টাকায় ১৬০০ মিটার রাস্তা করেছি। কিন্তু বিল পেয়েছি মাত্র ৬০ লাখ ৩৪ হাজার টাকা। এতে আমার ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কাজের কোনো ঘাটতি ছিল না। বরং প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটি নরম হওয়ায় রাস্তার দুপাশে কয়েকটা জায়গা ধসে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগে ওপরে আমাদের কোনো হাত নেই। 

এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, এই জায়গাগুলো খুব রিস্কি। এখানে হাই ডিজাইন ছাড়া স্থায়ী কাজ সম্ভব না। বাজেটও ছিল সীমিত। শুধু এক একটা ওয়ালের জন্য ৩০-৪০ লাখ টাকা লাগবে। আমরা ওপর মহলকে বিষয়টি জানিয়েছি। আমরা ডিজাইন সেকশন থেকে কনসার্ন এনেছি, যাতে ডিজাইন করা হয়। আমরা আপাতত কিছু কাজ চালিয়ে যাচ্ছি যেন যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন না হয়।

তিনি আরও বলেন, আগে যেখানে ওয়াল দিলে পাহাড় টিকে থাকত, এখন একটু বৃষ্টিতেই গলে যাচ্ছে। এজন্য বিশেষ ধরনের ডিজাইন দরকার।

রিছাং ঝরনার মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যে এমন সড়ক বিপর্যয় শুধু পর্যটকদের দুর্ভোগই বাড়াচ্ছে না, প্রশ্ন তুলছে নির্মাণ মান ও সুপরিকল্পনার অভাব নিয়েও। এলাকাবাসী ও বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী ও টেকসই অবকাঠামো গড়তে হলে চাই যথাযথ পরিকল্পনা, সঠিক বাজেট, মানসম্পন্ন নির্মাণ ও নিয়মিত তদারকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা