× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না : ব্যারিস্টার ফুয়াদ

রংপুর অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২১:২৩ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ২১:২৯ পিএম

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না : ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোন দাবি তোলা যাবে না। আমরা এটি মনে করি। সেই দাবি তুললে দেশে অস্বস্তি বাড়বে, আশংঙ্কা বাড়বে। দেশের শত্রুরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গায় আমাদের সকলকে সচেতন হতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কিছু বিষয় নিয়ে আমাদের দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। এবি পার্টি মনে করে যেসব বিষয়ে সকল দল একমত রয়েছে, সেসব বিষয় এখনই বাস্তবায়ন করা দরকার। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান, সংসদে নারীদের আসন সম্পর্কে এখনই সবাই একমত হয় তবে, সেটি কেন আমরা ২০৩১ সাল পর্যন্ত আটকে রাখবো।  

নিবার্চন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপর আমরা আস্থাশীল। তিনি ফেব্রুয়ারী মাসে নির্বাচনের কথা বলেছেন। এটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, সেখানে নির্বাচনকালীন সময় বড় দলের বাহিরের প্রার্থীরা যারা নির্বাচন করবেন, তারা নিরাপদে, নিশ্চয়তার সাথে নির্বাচন ক্যাম্পেইন করতে পারবেন কি না, এ নিয়ে আমরা উদ্বিগ্ন। 

তিনি বলেন, সরকার প্রধান বলেছিলেন এই নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। কিন্তু শ্রেষ্ঠ নির্বাচনের জন্য সরকারের যে প্রস্তুতি ও যে পরিমান সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল, সেটা দেখা যাচ্ছে না। সিদ্ধান্তহীন বাস্তবতা রেখে একটা ভাল নির্বাচন আয়োজন করা নিয়ে আমরা শংকিত। এখনও সময় রয়েছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করা। 

এ সময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রংপুর জেলা সদস্য সচিব মো. এনামুল হক, মহানগর আহ্বায়ক গোলজার হোসেন, সদস্য সচিব মাহবুবার রহমানসহ অন্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা