× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি কাঁকড়া জব্দ

খুলনা অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৮:৪৭ পিএম

কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি কাঁকড়া জব্দ

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধভাবে আহরণ করা কাঁকড়া জব্দ করা হয়েছে। গত শুক্রবার  দিবাগত মধ্যরাত ১টার দিকে খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা থেকে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২৫০ কেজি কাঁকড়া উদ্ধার করা হয়। কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত কাঁকড়াগুলো খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন, দেশের বন ও সামুদ্রিকসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা