× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে কাঙালিভোজের আয়োজনে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৭:৪১ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে কাঙালিভোজের আয়োজনে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের আয়োজন করায় ছাত্রলীগ কর্মী রাতুলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, পুলিশ বলছে, তার বিরুদ্ধে মশাল মিছিল এবং নাশকতার অভিযোগে ছিল। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাতুল গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া (হাজীবাড়ী) গ্রামের আনিছুর রহমান ওরফে রশীদ মাস্টারের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কর্মী রাতুল তার বাড়িতে কাঙালিভোজের আয়োজন করে। কর্মীদেরসহ এলাকাবাসীর জন্য খিচুড়ি রান্না করছিল। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা (গুলিস্তান মোড়) এলাকায়  মশাল মিছিলের প্রস্তুতির সময় ককটেল, পেট্রোল ও নাশকতার বিভিন্ন সামগ্রীসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চারজনকে আটক করে পুলিশ। ওই মামলায় রাতুলও আসামি। ওইদিন পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। গোপন সংবাদে পুলিশ জানতে পারেন শুক্রবার (১৫ আগস্ট) রাতুল বাড়িতে আসছে। এমন খবরে পুলিশ দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের কোনো আয়োজন ছিল কি না তা তিনি জানেন না বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা