ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৭:১৭ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দু’টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার নওদাপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে এ আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারার চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধুর (২২) বাড়ি থেকে ২টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে, চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।