× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজার টাকায়

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১২:১১ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১২:৫৫ পিএম

২৮ কেজি ওজনের এই মাছটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৫৫০ টাকায়। প্রবা ফটো

২৮ কেজি ওজনের এই মাছটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৫৫০ টাকায়। প্রবা ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। 

শনিবার (১৬ আগস্ট) সকালে নিঝুমদ্বীপের নামারবাজারে নিলামে মাছটি ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে।

জানা যায়, হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মো. রাশেদ মাঝির জালে শুক্রবার (১৫ আগস্ট) রাতে মাছটি ধরা পড়ে। শনিবার (১৬ আগস্ট) সকালে তিনি মাছটি নিয়ে আসেন নিঝুমদ্বীপের নামারবাজারে অবস্থিত ইব্রাহিম মৎস্য আড়তে। সেখানে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিএনপি নেতা মো. ইব্রাহিম মাছটি কিনে নেন।

ইব্রাহিম মৎস্য আড়তের ম্যানেজার মো. সোহেল জানান, জেলে রাশেদ জীবনে প্রথম এত বড় কোরাল মাছ ধরেছেন। মাছটির ওজন ছিল ২৭ কেজি ৭০০ গ্রাম। আমাদের এলাকায় প্রায়ই ১৭-২০ কেজি ওজনের কোরাল ধরা পড়ে; তবে এ বছর এই প্রথম এত বড় কোরাল ধরা পড়ল।

আরও পড়ুন:

পদ্মার এক চিতল ২০ হাজার টাকা বিক্রি!

দিঘিতে মিলল ২২ কেজির চিতল, ২২ হাজার টাকায় বিক্রি

ক্রেতা বিএনপি নেতা মো. ইব্রাহিম বলেন, সচরাচর এত বড় কোরাল পাওয়া যায় না। মানুষ সাধারণত বড় কোরাল মাছই বেশি পছন্দ করেন। আশা করছি, মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, হাতিয়া ও নিঝুমদ্বীপ মেঘনা নদীবেষ্টিত এলাকা। এখানকার জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রায় সময় বড় বড় মাছ ধরা পড়ে এবং দামও ভালো মেলে। সরকারের জারি করা মাছ সংরক্ষণের বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় নদীতে বড় মাছের সংখ্যা বেড়েছে। সামনে আরও বড় মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আশা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা