× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ২০:২৩ পিএম

জামায়াত সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সবাই মানুষ। এখানে বিভাজনের কোনো প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করছে। এটা প্রতিটি ধর্মের আহ্বান। গত ১৭ বছরে আপনারা কারো না কারো দ্বারা নির্যাতিত এবং লাঞ্চিত হয়েছেন। 

তিনি আরও বলেন, জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে অভিযোগ দেন। তাকে শুধু বহিস্কার করবো না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কোনো ভয় নিয়ে চলবেন না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রামকে একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। 

ডা. তাহের শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি হিন্দুদের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

চৌদ্দগ্রাম জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বক্তৃতা করেন- জামায়াতের পৌর আমীর মুহাম্মদ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, আলহাজ্ব আইউব আলী ফরায়জী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল, দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সুত্রধর, বলরাম কর্মকার, বসু দেবনাথ, লিটন দত্ত, অরুপ ভৌমিক, আকাশ কর্মকার, শ্রী সংকর দা, ভোবন মাস্টার প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন সপন ঘোস, সনজিব দাস, নারায়ণ চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, কমলেশ মন্ডল, অধ্যাপক বাবু হারাধন দেসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতরা। 

এর আগে ডা. তাহের শ্রীপুর ইউনিয়নের নালঘর, শুভপুর ইউনিয়নের পোটকরাসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সভায় বক্তৃতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা