× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা সেতু বাঁধে ভাঙন ঠেকানোর উদ্যোগ

রংপুর অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:৫৭ পিএম

তিস্তা সেতু বাঁধে ভাঙন ঠেকানোর উদ্যোগ

রংপুরে তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তারা। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মুসা। এ সময় তিনি বাঁধ মেরামতসহ জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কথা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানের তীব্র স্রোতের কারণে তিস্তা সেতুর রক্ষা বাঁধ ক্রমাগত ভাঙছে। এতে করে তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট যোগাযোগের পাকা সড়ক এবং চর শংকরদহ গ্রাম হুমকিতে রয়েছে। যেহেতু বাঁধটি এলজিইডি তৈরি করেছিল, তাই কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। তারা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার কথা জানিয়েছেন। শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করবে এলজিইডি।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লক্ষ্মীটারী তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার ব্লক ধসে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দুর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধসে যাওয়ার স্থানে প্রায় ৭০ ফুট গর্ত তৈরি হয়েছে। প্রতিনিয়ত ব্লকগুলো একটু একটু করে নদীতে নেমে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা