× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:৩১ পিএম

আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

রংপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পৃথক পৃথক অভিযানে। এরা হলেন- গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেব (৪৫) ও মিঠাপুকুর মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান (৬৫)। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মিঠাপুকুর ও গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

তিনি জানান, গঙ্গাচড়া থানাপাড়ার মোস্তফা কামালের ছেলে মোত্তালেবকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, একই দিনে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর রশনিপাড়ার নুর হোসেনের ছেলে আতিয়ার রহমানকেও গ্রেপ্তার করে পুলিশ অন্য একটি অভিযানে। উভয়কে রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশ মূলে গ্রেপ্তার করে বিধি মোতাবেক জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যাকাণ্ডের মামলায় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এছাড়া রংপুর জেলায় যেন অপরাধ সংঘটিত না হয় সে লক্ষ্যে পুলিশ মাঠে কাজ করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা