× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসাইলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:৪৩ পিএম

বাসাইলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে নাজিম উদ্দিন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাত ২টার দিকে বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দিন বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুরী এলাকার নজরুল ইসলাম ওরফে তুলা মিয়ার ছেলে। তিনি হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

জানা গেছে, বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের পাটখাগুরী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নাজিম  উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ২৭ জুলাই সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভে হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার  সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা