× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা, আহত ৭

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ২০:০৪ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ০১:১৮ এএম

খেলাকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা, আহত ৭

কিশোরগঞ্জের ইটনায় উদ্বোধনকৃত মিনি স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা-ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আনসার সদস্য ও পাঁচজন পুলিশ আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার রাতে উপজেলা কমপ্লেক্সের ভেতরে সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটেছে। সেদিন রাতেই ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ আগস্টের সময়ও কোনো ইউএনওর বাসায়ও এমন হামলার ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে আমি হতবাক এবং পরিবার নিয়ে কিছুটা আতঙ্কিত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে সরকারি নীতিমালা অনুযায়ী মিনি স্টেডিয়াম পরিচালনা কমিটি গঠিত হয়েছে। কিন্তু এর কিছুদিন পর সরকারি নীতিমালাকে উপেক্ষা করে কয়েকজন পাল্টা আলাদা আরেকটি কমিটি করে ফুটবল খেলার টুর্নামেন্ট চালাতে থাকে। সেখানে খেলার নামে জুয়াও চালানো হয় বলে প্রশাসন জানতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ইটনা থানার ওসি মো. জাফর ইকবালকে ইউএনও অবগত করলে ওসি মাঠে গিয়ে তাদেরকে বিষয়টি অবহিত করে পরবর্তীতে আর না খেলতে নিষেধ করেন। পরে পুলিশ সেই স্থান ত্যাগ করলে ২০০-৩০০ লোক উপজেলা কমপ্লেক্সের ভেতরে সরকারি বাসভবনে অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। থানায় অভিযোগের পর ইতোমধ্যে কথিত মাঠ পরিচালনা কমিটির সভাপতি বড়হাটি খুরশীদ হাজীর ছেলে হাফেজ আব্দুর নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে, এখন তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে, কেউ ছাড় পাবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা