× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় ‘মবের শিকার’ নারী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৮:৫৬ পিএম

বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় ‘মবের শিকার’ নারী

চট্টগ্রামের বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসায় মবের শিকার হয়েছেন এক নারী। ‘বাচ্চা চোর’ আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্ণের গয়না ও মুঠোফোন। 

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরার নবাব আলীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৮০-৯০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি নগরীর হালিশহরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।

ভুক্তভোগী ওই নারী জানান, এক বছর আগে মোবাইলে শাকপুরা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হকের (৩৫) সঙ্গে তার পরিচয় হয়। পরে আজিজুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করবে বলে দুই মাস পূর্বে আজিজুল হক তাকে নগরীতে ভাড়া বাসায় রাখেন। গত দুই সপ্তাহ ধরে আজিজুল হক যোগাযোগ করছিলো না।

তিনি বলেন, খোঁজ নিয়ে বুধবার বিকএলে আজিজুলের বাড়িতে এলে সে আমাকে চেনে না বলে মারধর শুরু করে। এতে ওর পরিবারের লোকজনও যোগ দেয়। এ সময় আমার সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, স্বর্ণের গয়না কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেয়। একপর্যায়ে ‘বাচ্চা চোর’ বলে চিৎকার করতে থাকে। লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। পুলিশ উদ্ধার না করলে ওরা আমাকে মেরেই ফেলতো।

ওই নারীর দাবি, আজিজুল জানিয়েছিল সে ডিভোর্সি। বাড়িতে এসে জানতে পারেন তার স্ত্রী রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয় লোকজন বিষয়টি ৯৯৯-এ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা করায়। ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা