× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৮:০২ পিএম

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

গণ-অভ্যূত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আতাউর জামান বাবু জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। গণ-অভ্যূত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আতাউর জামান বাবু গুলিতে আহত জয়নাল আবেদীন ও শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার আসামি। গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তার রিমান্ড আবেদন করা হবে। তিনি আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করে আসছিলেন। তার বিরুদ্ধে রংপুর নগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা