সখীপুর(টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৬:০৬ পিএম
সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আনিসুর রহমান, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান ও পৌর ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।