× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুয়ায় ১৬ পরিবারকে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৪:৩৭ পিএম

কচুয়ায় ১৬ পরিবারকে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়ার বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, হতদরিদ্র ও অসহায় ১৬ পরিবারের মাঝে বসতঘর পুনঃনির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় প্রতিটি পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিহত এক ব্যক্তির পরিবারকে ১৫ হাজার টাকা এবং গাড়ি দুর্ঘটনায় আহত সাচার আল-কোরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার এক এতিম ছাত্রকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়নের প্রশাসক মো. জহিরুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসহায় উপকারভোগীরা ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা