উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:২৯ পিএম
বোরো সংগ্রহে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলন উজিরপুরের খাদ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। প্রবা ফটো
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে ২০২৫ সালের বোরো ধান সংগ্রহে বিশেষ অবদানের জন্য সম্মাননা দিয়েছে বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
বুধবার (১৩ আগস্ট) বরিশাল বিভাগীয় মাসিক সমন্বয় সভায় বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, ২০২৫ সালের বোরো ধান সংগ্রহে এ কর্মকর্তা সরকারের চাহিদা মত ধান সংগ্রহ করে কৃষকদের মাঝে সময় মত বিল পরিশোধসহ সংগ্রহ করা ধান মিলে পাঠাতে সক্ষম হয়েছেন।