× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে অর্থোপেডিক চিকিৎসা শুরু, সাশ্রয়ী খরচে মিলছে উন্নত সেবা

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:২০ পিএম

শ্রীপুর ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স। প্রবা ফটো

শ্রীপুর ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স। প্রবা ফটো

মাগুরার শ্রীপুর ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক্স চিকিৎসক ডা. অমিত কুমার বিশ্বাস নিয়মিত রোগী দেখা ও অপারেশন শুরু করেছেন। তিনি প্রতি শুক্রবার রোগী দেখছেন এবং হাড় জোড়া, হাড় ভাঙাসহ শিরা-সংশ্লিষ্ট জটিল রোগের অপারেশন করছেন। ব্যয়বহুল এসব অপারেশন স্বল্প খরচে হওয়ায় শ্রীপুরের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা সহজলভ্য হয়েছে।

উপজেলার রামনগর গ্রামের উরুর হাড় ভেঙে যাওয়া রোগী জহুরুল ইসলামের মেয়ে জুঁই জানান, তার বাবা জহুরুল ইসলামের উরুর হাড় ভেঙে গেলে আর্থিক সমস্যার কারণে কবিরাজি চিকিৎসা করাচ্ছিলেন। পরে শ্রীপুর ডিজিটাল হাসপাতালে অনেক কম খরচে সফল অপারেশন করানো সম্ভব হয়েছে, যা স্থানীয়দের জন্য বড় সুবিধা।

এ বিষয়ে ডাক্তার অমিত কুমার বলেন, ‘আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্থোপেডিক্স সম্পন্ন করেছি। এখন থেকে শ্রীপুরেই সব ধরনের জটিল ও কঠিন অর্থোপেডিক অপারেশন ও ডায়াগনস্টিক সেবা সাশ্রয়ী মূল্যে দেওয়া হবে। এতে রোগীদের আর ঢাকা, ফরিদপুর, যশোর বা মাগুরা যেতে হবে না।’

হাসপাতালের ম্যানেজার অপূর্ব কুমার বিশ্বাস জানান, ডা. অমিত কুমারের নিয়মিত চিকিৎসা ও অপারেশন কার্যক্রমে স্থানীয়দের আগ্রহ বেড়েছে। সম্প্রতি থাই ভাঙা এক রোগীর সফল অপারেশন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন।

শ্রীপুর ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বদা উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে প্রস্তুত এবং স্থানীয়দের সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা