× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ ঘণ্টা পর রেললাইন ছাড়লেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১৬:২০ পিএম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন দীর্ঘ ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন দীর্ঘ ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন অবরোধের দীর্ঘ ৬ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরাঞ্চল রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা রেললাইন ছেড়ে দেন। তবে তাদের দাবি মানা না হলে আগামীকাল বৃহস্পতিবার যমুনা সেতুর পশ্চিম সড়ক ও রেললাইন অবরোধ ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র প্রতিনিধি জাকারিয়া জিহাদ জানান, গত ২৬ জুলাই থেকে তারা আন্দোলন করছেন, কিন্তু এখনো কোনো উপদেষ্টা কিংবা সরকারি দপ্তর থেকে কোনো আশ্বাস পাননি। কোনো উপদেষ্টার পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ না করা হলে আন্দোলন চলমান থাকবে। বুধবার দুপুর ৩টার দিকে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে চলমান কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বলেন, কেল তিনটায় রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ছয় ঘণ্টার অবরোধে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।  

তিনি বলেন, সকাল ৯টা থেকে টানা ছয় ঘণ্টা অবরোধের কারণে উভয়প্রান্তে আটটি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো, ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা