× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৫:২৯ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ২০:৫৭ পিএম

ভারতে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি। প্রবা ফটো

ভারতে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি। প্রবা ফটো

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির। বিএসএফের পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার। 

হস্তান্তর হওয়া ২২ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের বাড়ি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর, খুলনা, রাজবাড়ী, নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাগেরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, জীবিকার সন্ধানে বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারতের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে হায়দারাবাদে ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করছিলেন। সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বুধবার দুপুর ১২টায় তারা দেশে ফেরেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ঠিকানা যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। বিজিবি তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা