× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মব সৃষ্টি করে ইউপি মেম্বারকে মারধর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৭:০২ পিএম

মব সৃষ্টি করে ইউপি মেম্বারকে মারধর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঢাকায় চিকিৎসাধীন সাবেক উপজেলা চেয়ারম্যান,  চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীকে দেখতে গিয়ে ফেরার পথে ইউপি সদস্য নাজিম উদ্দিনকে মারধর ও অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কিছু নেতার বিরুদ্ধে।

সোমবার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত এ হামলা চালানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সাবেক সভাপতি  শরাফ উদ্দিন আজাদ সোহেল এবং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারের অসুস্থতা সম্পর্কে খোঁজ নিতে সম্প্রতি ঢাকায় যান নাজিম উদ্দিনসহ ৮ জন ইউপি সদস্য। ঢাকায় কয়েকটি হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রামগতির আজাদনগর বাজারে ফেরেন তারা।

সেসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক পারভেজ খানসহ ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। অস্ত্র আছে এমন অপবাদ ছড়িয়ে জনতা জড়ো করে ‘মব’ সৃষ্টি করা হয়। অন্যরা পালিয়ে গেলেও নাজিম মেম্বারকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে প্রচার করা হয়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, আমরা  ৮ জন মেম্বার আসম রব, সোহেল চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান নুরুল হাওলাদারকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে সবাই নেমে যায়। নাজিমকে একা পেয়ে তারা তাকে মারধর করে পুলিশে দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন জানান, নাজিম মেম্বারসহ তারা কয়েকজন ঢাকা থেকে এসে আজাদনগর বাজার নেমে বিএনপি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানকে নিয়ে গালিগালাজ করলে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধরে ফেলে।  এ সময় একটু হাতাহাতি হয়েছে।  

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক, তাই দু’পক্ষই বসে সমাধান করবেন বলে তাকে জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা