× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১২:৫৩ পিএম

ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পয়গ্রাম গ্রামের মৃত মহম্মদ ফকিরের ছেলে হাসানুর ফকিরের বসতবাড়ির উত্তর পাশে একটি তালগাছের গোড়ায় ফেলে রাখা একটি পরিত্যক্ত ব্যাগে অস্ত্রগুলো ছিল। ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ।

পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ফুলতলা থানা পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা