× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আগামী ১ নভেম্বর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২০:৩৪ পিএম

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আগামী ১ নভেম্বর

শতবর্ষী ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নির্বাচন বোর্ড। 

সোমবার (১১ আগস্ট) নির্বাচন বোর্ড এই তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, পরিচালকমণ্ডলীর নির্বাচন আগামী ১ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকাল চারটা।

বাণিজ্য মন্ত্রণালয়ের (বাণিজ্য সংগঠন-১) গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন- পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম। সদস্য হিসেবে রয়েছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এবং সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ), বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা