× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৮:৪৭ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৫ ১৯:০০ পিএম

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে দলবদ্ধধর্ষণ মামলার দুই আসামিকে পাবনার চাটমোহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন এবং একই এলাকার আফছার আলীর ছেলে  আশরাফুল শেখ। সোমবার (১১ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান,  স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবন কাটাচ্ছিলেন এক তরুণী। তিনি বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সময় তার সঙ্গে আসামি শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদৎ তাকে বগুড়া শহরের সাতমাথায় ডেকে নেন। এরপর ব্যাটারিচালিত অটোতে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যান। রাত ৮টার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা শাজাহানপুর থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের গতকাল সকালে আদালতে পাঠানো হয়েছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা