× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে নতুন ভোটার ৮৮ হাজার ১৪৪ জন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৬:৩৯ পিএম

নারায়ণগঞ্জে নতুন ভোটার ৮৮ হাজার ১৪৪ জন

ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শেষে নারায়ণগঞ্জে নতুন করে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ১৪৪ জন ভোটার। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের মধ্যে নতুন অন্তর্ভুক্ত ভোটারের মধ্যে নারী ৫২ হাজার ৩৬ জন, পুরুষ ৩৬ হাজার ১০২ জন এবং তৃতীয় লিঙ্গ পরিচয়ে ছয়জন রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটারদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পাঁচজন ও রূপগঞ্জ উপজেলায় একজন অন্তর্ভুক্ত হয়েছেন।

উপজেলাভিত্তিক নতুন ভোটারের সংখ্যা অনুযায়ী, সদর উপজেলায় সর্বাধিক ৩৪ হাজার ৩৬২ জন এবং বন্দরে সর্বনিম্ন ১০ হাজার ৩৪৭ জন অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া সোনারগাঁ উপজেলায় ১৩ হাজার ৬৯৫ জন, রূপগঞ্জে ১৫ হাজার ৩৫৪ জন এবং আড়াইহাজারে ১৪ হাজার ৩৮৬ জন ভোটার যোগ হয়েছেন।

খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো দাবি বা সংশোধন থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জানাতে হবে। আপত্তি ও সংশোধন নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা