× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুমকিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৬:১১ পিএম

দুমকিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুমকি থানা পুলিশ।

শফিকুল ইসলাম শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমানের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দুমকি থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, অপারেশন ডেভিলহান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা