× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল ৬ মাদক চোরাকারবারি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১২:০৮ পিএম

 সোমবার ভোরে  ফেনীর ফুলগাজী থেকে তাদের আটক করা হয়েছে।  প্রবা ফটো

সোমবার ভোরে ফেনীর ফুলগাজী থেকে তাদের আটক করা হয়েছে। প্রবা ফটো

সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ফেনীর ফুলগাজী থেকে ৬ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোরে  উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় এ অভিযানে ভারতীয় মদও জব্দ করা হয়।

আটকরা হলেন- পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আবদুল করিম (৩০), কবির আহাম্মদের ছেলে মো. মমিন (২১), নুর আহাম্মদের ছেলে মো. রোমান (২১), রফিকের ছেলে ইমন (২২), আমির হোসেনের ছেলে মো  হানিফ (২৩) ও ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের ছবির আহাম্মদের ছেলে রবিউল হক (২৫)।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালানবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযানে ফুলগাজী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিজিবির সঙ্গে অংশগ্রহণ করে। স্থানীয়দের সহযোগিতায় টহল দলটি ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে রুখে দিব মাদকের পাচার, বিজিবি ও জনতার এই অঙ্গীকার।’ এ মূলমন্ত্রকে ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা