× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুয়া উপজেলা আ. লীগ সভাপতি শিশির গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৭:০৪ পিএম

গ্রেপ্তার শাহজাহান শিশির

গ্রেপ্তার শাহজাহান শিশির

চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

রবিবার (১০ আগস্ট) ঢাকার মালিবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে আনা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।

গ্রেপ্তার শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে কয়েকটা মামলা চলমান, সবগুলোতে জামিনে রয়েছেন। এখন কোন মামলায় গ্রেপ্তার করেছে, ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি। তিনি আরও জানান, শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ. লীগের একটি পক্ষ গেল নির্বাচনের আগেও বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে তিনি অসুস্থ, চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা