× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিকলী হাওরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৪:১৭ পিএম

নিকলী থানা। প্রবা ফটো

নিকলী থানা। প্রবা ফটো

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বনান্ত আটজন বন্ধুকে নিয়ে নিকলী হাওরে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে যান। এ সময় হঠাৎ বনান্ত পানিতে ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বনান্তের বন্ধু আবিদ হাসান জানান, বনান্ত সাঁতার জানে না। সবাই কোমর সমান পানিতে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বনান্ত পানিতে ডুবে যাচ্ছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই।পরে আমরা সবাই নৌকার মাঝিকে ডাকি কিন্তু মাঝি কাছে পৌঁছানোর আগেই বনান্ত ডুবে যায়। পরে মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন। ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা