× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থায়ী ক্যাম্পাস দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ রবীন্দ্র ভার্সিটির শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১২:৪১ পিএম

রবিবার স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

রবিবার স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

এদিকে, মহাসড়ক অবরোধের কারণে উত্তরবঙ্গের চারটি রুটে হাজার হাজার পরিবহন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার (১০ আগষ্ট) বেলা ১১টায় হাটিকুমরুল গোলচত্বর এলাকার ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা, ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ধোপাকান্দি এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছে। তবে যানবাহনগুলো শহর দিয়ে পার করা হচ্ছে।

এদিকে এই আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সংহতি ঘোষণা করেছে। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা