× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের আউটার রিং রোডে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ০০:০০ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

প্রায় ৪৩ কাঠা জমির ওপর দৃষ্টিনন্দন সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকায় সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 

নির্মীয়মাণ এই মসজিদের প্রতি তলায় একসাথে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নিচতলায় পুরুষদের জন্য সুপরিসর টয়লেট ও অজুখানা এবং দ্বিতীয় তলায় মহিলাদের জন্য পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা থাকবে। মসজিদ সংলগ্ন উঠানে থাকবে প্রায় এক হাজার মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজের ব্যবস্থা। এছাড়া এর নকশায় প্রায় ৮০ ফুট উচ্চতার মনোরম মিনারও নির্মিত হবে। পতেঙ্গা এলাকায় আগত পর্যটকদের নামাজ আদায়ের সুবিধার্থে সিডিএ এই মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ বোর্ড সদস্য জাহিদুল ইসলাম কচি, মনজারে খোরশেদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, নজরুল ইসলাম, সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামসসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপদেষ্টা সিডিএ বাস্তবায়নাধীন কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করে এবং এর অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা