চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২৩:৫৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২৩:৫৪ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তাদের নাম আজাদ ও ইদ্রিস। শনিবার (৯ আগস্ট) বিকালে পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ বলেন, পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি স্থানে মরদেহ ভেসে আসার খবর পেয়েছি। এস আই সুমন দেব নাথসহ আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এখনও বিস্তারিত জানাননি।
এর আগে গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই দিন সকালে নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জেলে নিয়ে মাছ ধরতে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। দুপুর ১২টার দিকে গভীর সাগরে যাওয়ার সময় জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় নৌযানের সাহায্যে ১১ জন বেঁচে ফিরলেও নিখোঁজ হন বাকি ৮ জন।