নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২০:৪০ পিএম
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে গতকাল তৃতীয় দিনের মতো বরিশাল ব্লকেড কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে জুস্মার নামাজ আদায় করেন তারা।
শনিবার (৯ আগস্ট) ১৩ তম দিনের মত এই আন্দোলন করছে তারা। এদিন বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারনে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া ১৩ তম দিনেরমত সংস্কারের দাবীতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারী তাদের।
আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।