× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩২ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩৮ পিএম

এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরে দক্ষিণ আউরা খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে এলাকাবাসী। শনিবার (৯ আগস্ট) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী এ সেতুটি মেরামত করেন।

স্থানীয়রা জানান, ১৯৬১ সালে ঝালকাঠির জেলা পরিষদ কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউরা খালের ওপর এ সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘ ৬৫ বছরের পুরনো এ লোহার সেতুটির তেমন কোনো সংস্কার করা হয়নি। লক্কড়-ঝক্কর সেতুটি একজন মানুষই পারাপারের সময় নড়বড় করে। অথচ এ সেতুটির পূর্ব পার্শ্বে ১০ মিটারের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, ভূমি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ উপজেলা পরিষদ, স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি পারাপার হতে গিয়ে একাধিক শিক্ষার্থী খালে পরে গুরুতর আহত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা পরিষদ ও জেলা পরিষদে দীর্ঘদিন ধরনা ধরেও কোনো সমাধান না পেয়ে নিরাশ হয় ক্ষোভে স্বেচ্ছায় এ সেতুটি বাঁশ দিয়ে মেরামত করেন।

দ্রুত সেতুটি ভেঙে কংক্রিট সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

কাঁঠালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, গত ১৭ বছরের শাসন আমলে কয়েকটি স্লাব পাল্টানো হয়েছে শুধু, তা ছাড়া আমরা আর কোনো সংস্কার দেখিনি।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী মো. নাহিদ ইসলাম জানান, সেতুটি পারাপার করতে গিয়ে একাধিক শিক্ষার্থী ও পথচারী পড়ে আহত হয়েছে।

সামাজিক আন্দোলন কাঁঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি অমিত হাসান তুহিন জানান, উপজেলা পরিষদ থেকে ১০ গজ দূরেই এ ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার নয়, এখানে একটি গার্ডার ব্রিজ বা টেকসই সেতু নিমার্ণের দাবি জানাচ্ছি।

চিশতিয়া দরবারের প্রধান খাদেম মো. মেহেদী হাসান উজ্জ্বল বলেন, এ ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ থাকায় বৃদ্ধ, রোগী ও শিশুদের ভয়ে পার হতে হয় সেতুটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা