× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র সংগঠনগুলোর একটি রূপরেখায় আসা উচিত ছিল : আসিফ

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২০:২৩ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২০:২৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ছাত্র রাজনীতি নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘ছাত্র রাজনীতির বিষয়ে ছাত্র সংগঠনগুলোর একমত হয়ে একটি রূপরেখায় আসা উচিত ছিল। তাহলে হয়তো ছাত্রদের ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনের ওপর যে বিদ্বেষমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না।’

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রীতি ক্রিটেক ম্যাচ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের স্টেডিয়ামে বিপিএলসহ আর্ন্তজাতিক ক্রিটেক টুর্নামেন্টের আয়োজন নিয়ে তিনি বলেন, ‘আমাদের তিনটা স্টেডিয়ামে এখন পযর্ন্ত আর্ন্তজাতিক টুর্নামেন্ট বিপিএল হয়ে থাকে। এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করার জন্য উত্তবঙ্গে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি।’

‘বিপিএল আয়োজন করার জন্য এই স্টেডিয়ামগুলোতে যে সংস্কারের প্রয়োজন তা পযর্বেক্ষণের জন্য বিসিবির দায়িত্বশীলরা কাজ করছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে রাজশাহী স্টেডিয়ামে বিপিএলের কয়েকটা ম্যাচ আয়োজন করতে পাারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা