× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় করতোয়া নদীর চাপে ধসে পড়ছে সড়ক

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৯:২৯ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ১৯:৩৩ পিএম

বগুড়ায় করতোয়া নদীর চাপে ধসে পড়ছে সড়ক

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পানি বৃদ্ধির ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নদীর পাশের ফুলবাড়ী-রনবিরবালা সড়ক। পানির তীব্র চাপে ধসে পড়ছে সড়ক রক্ষায় বসানো বালিভর্তি জিও ব্যাগ।

এক বছর আগে বগুড়া পানি উন্নয়ন বোর্ড উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী-রনবিরবালা সড়কের অন্তত ১০০ মিটার অংশ নদী ভাঙন থেকে রক্ষায় এসব জিও ব্যাগ বসানো হয়। কিন্তু সাম্প্রতিক পানি বৃদ্ধিতে সেগুলো সরে গিয়ে ধসে পড়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ইজিবাইক চালক সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন বলেন, চলতি আগস্টের অতিবৃষ্টিতে করতোয়ার পানি বেড়ে তীব্র স্রোত তৈরি হয়েছে। এতে সড়ক রক্ষার জন্য বসানো জিও ব্যাগগুলো ধসে যাচ্ছে।

শনিবার (৯ আগস্ট) সরেজমিন দেখা যায়, নদীর কিনারা থেকে মাটি সরে যাওয়ায় একের পর এক জিও ব্যাগ সরে যাচ্ছে। ফলে অন্তত ১০০ মিটার সড়ক ভাঙনের ঝুঁকিতে পড়েছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ৫২ লাখ টাকা ব্যয়ে ২৩০০ মিটার সড়ক মেরামত করা হয়। এর মধ্যে করতোয়া নদীর পাড়ের ১৩০ মিটার অংশই বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী বাজারে উপজেলার সবচেয়ে বড় সবজির বাজার বসে প্রতিদিন ভোর থেকে। শেরপুর ছাড়াও পার্শ্ববর্তী ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কৃষকরা এখানে সবজি বিক্রি করেন। ধসে পড়া সড়কটি এই বাজারে প্রবেশের প্রধান সড়ক। গাড়ীদহ ও খামারকান্দি ইউনিয়নের পাঁচ গ্রামের কৃষকরা জানান, দ্রুত সংস্কার না হলে তাদের সবজি বাজারে তোলা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা